• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২১ জুন, ২০২১

এনবি নিউজ : করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও গোপালগঞ্জে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার।

এসব জেলায় আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত ঢাকাগামী সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ।

তিনি জানান, যে সাতটি জেলা লকডাউনের আওতায় আনা হয়েছে তার যেকোনো একটিকে এড়িয়ে ঢাকা শহরের বাস প্রবেশ করা সম্ভব নয়। সেজন্য সরকারি নির্দেশনা অনুযায়ী ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে।

এছাড়াও যাত্রীবাহী নৌযানও চলাচল বন্ধ থাকবে। তবে পণ্যবাহী ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন চলাচল করতে পারবে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০