• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

‘চিরঞ্জীব মুজিব’চলচ্চিত্রের পোস্টার রিলিজ করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

এনবি নিউজ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ অবলম্বনে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রের পোস্টার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (২৪ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত অনুষ্ঠানে সইয়ের মাধ্যমে তিনটি পোস্টার উদ্বোধন করেন।

চলচ্চিত্রটির পরিচালক মো. নজরুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা এবং শেখ রেহানা নিবেদিত এই ছবির পরিচালক হলেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হায়দার এন্টারপ্রাইজের ব্যানারে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রটি আগামী আগস্ট মাসে মুক্তি পাবে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— আহমেদ রুবেল, পূর্ণিমা, খায়রুল আলম সবুজ, প্রয়াত এস এম মহসীন, দিলারা জামান, আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদ, সমু চৌধুরী, আরমান পারভেজ মুরাদ, শাহজাহান সম্রাট, প্রয়াত সেলিম আহমেদ, জুয়েল মাহমুদ, প্রমুখ।

এই আয়োজনে হেড অব অপারেশন্স, ইভেন্টস এবং ইয়ুথ ইনগেজমেন্ট হিসেবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থী ম্যাক্সিম গোর্কি সাম্য কাজ করছেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১