• বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুষ্টিয়ায় করোনায় ২৪ ঘণ্টায় ১১১ জন আক্রান্ত, ৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৫ জুন, ২০২১

 

এনবি নিউজ : সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় সাত দিনের কঠোর লকডাউনের পঞ্চম দিন চলছে আজ শুক্রবার। পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৬৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় জেলায় আরও সাত জনের মৃত্যু হয়েছে।

এদিকে, লকডাউন কার্যকর করার জন্য জেলা শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছেন। এর মধ্যেও কোনোভাবেই কমানো যাচ্ছে না করোনায় সংক্রমণের ঊর্ধ্বমুখী হার ও মৃত্যু। গতকাল জেলাজুড়ে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি ভাঙার কারণে ভ্রাম্যমাণ আদালত এক লাখ ৩৬ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করেছেন।

অস্বাভাবিক হারে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কুষ্টিয়ায় গত ২০ জুন মধ্যরাত থেকে ২৭ জুন মধ্যরাত পর্যন্ত সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করে গণবিজ্ঞপ্তি দেয় জেলা প্রশাসন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০