• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

রামেকের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৫ জুন, ২০২১

এনবি নিউজ : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এর আগের ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে সর্বাধিক ১৮ জনের মৃত্যু হয়েছিল।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃত ১৪ জনের মধ্যে পাঁচ জন করোনা পজিটিভ ছিলেন এবং ৯ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। চিকিৎসাধীন অবস্থায় তাদের সবার মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ছয় জন, চাঁপাইনবাবগঞ্জের চার জন, নওগাঁর তিন জন এবং নাটোরের একজন।

রামেক হাসপাতালের পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ জন। আজ সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৪২৩ জন।

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে রাজশাহী মহানগর এলাকায় আগের ঘোষিত ১৪ দিনের সর্বাত্মক লকডাউন গত বুধবার রাত ১২টায় শেষ হওয়ার কথা ছিল। কিন্তু, সংক্রমণ না কমায় জেলা প্রশাসন লকডাউন আরও সাত দিন বাড়িয়েছে। ফলে ২১ দিনের লকডাউন শেষ হবে আগামী ৩০ জুন রাত ১২টায়।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১