• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৬ জুন, ২০২১

 

এনবি নিউজ : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আট জন ছিলেন করোনা পজিটিভ। অন্যরা মারা গেছেন উপসর্গ নিয়ে। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এনবি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রামেক হাসপাতালের পরিচালক বলেন, আজ শনিবার সকাল ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় বিভিন্ন সময় ১৭ জনের মৃত্যু হয়। করোনা পজিটিভ হয়ে যে আট জন মারা গেছেন, তাঁদের চার জনের বাড়ি রাজশাহী, দুজনের চাঁপাইনবাবগঞ্জ, একজনের বাড়ি নাটোরে ও অপর একজনের বাড়ি নওগাঁয়। আর, উপসর্গ নিয়ে মৃত ৯ জনের মধ্যে রাজশাহীর পাঁচ জন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নওগাঁর একজন এবং নাটোরের একজন। এ নিয়ে চলতি মাসের ২৬ দিনে (১ জুন সকাল ৮টা থেকে ২৬ জুন সকাল ৮টা পর্যন্ত) রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ২৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ৫২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৪ জন। হাসপাতালের করোনা ইউনিটে ৩৫৭টি শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে ৪৩১ জন।

এদিকে, রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে সর্বশেষ ৫০১ জনের নমুনা পরীক্ষায় ১৬২ জনের করোনা পজিটিভ হয়েছে। এর মধ্যে শনাক্তের হার রাজশাহীতে ৩৪ দশমিক ৪৯ এবং চাঁপাইনবাবগঞ্জে ১৯ দশমিক ৭২ শতাংশ।

রামেক হাসপাতালের পরিচালক জানান, হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের প্রায় অর্ধেকেই গ্রাম থেকে এসেছে। গ্রামের কৃষক ও গৃহিণীরাও এখন করোনায় আক্রান্ত হচ্ছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০