• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

২৮ থেকে ৩০ জুন সীমিত পরিসরে আর ১ থেকে ৭ জুলাই কঠোর লকডাউনের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৭ জুন, ২০২১

এনবি নিউজ : করোনাভাইরাস উচ্চ সংক্রমণ প্রতিরোধে আগামী সোমবার থেকে সীমিত পর্যায়ে লকডাউন শুরু হতে যাচ্ছে। এ সময়ে যানবাহন বন্ধ হয়ে গেলেও ‘জুন ক্লোজিংয়ের’ কারণে কিছু প্রতিষ্ঠান ও অফিস খোলা থাকতে পারে।

গতকাল শনিবার সরকারের উচ্চপর্যায়ের বৈঠক শেষে প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার রাতে এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সুরথ কুমার সরকার বলেন, ‘গতকাল রাতে সরকারের উচ্চপর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সভাপতিত্ব করেন।’

প্রধান তথ্য কর্মকর্তা আরও বলেন, ‘ কাল ২৮ জুন (সোমবার) থেকে সীমিত লকডাউন থাকবে। অনেক আর্থিকপ্রতিষ্ঠানের জুন ক্লোজিং আছে। এজন্য ১ জুলাই (বৃহস্পতিবার) থেকে সারা দেশে টোটাল (সর্বাত্মক) লকডাউন শুরু হবে। এ নিয়ে আগামীকাল প্রজ্ঞাপন জারি করা হবে। এ প্রজ্ঞাপনে বিস্তারিত থাকবে।’

এর আগে গত শুক্রবার রাতে এই লকডাউন নিয়ে তথ্যবিবরণী প্রকাশ করেছিল তথ্য অধিদপ্তর।

এতে বলা হয়েছিল, এ সময়ে জরুরি পণ্যবাহী ব্যতীত সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবে না।

‘গণমাধ্যম এই লকডাউনের আওতার বাইরে থাকবে’, যোগ করা হয়েছিল তথ্য বিবরণীতে।

অপরদিকে গত শুক্রবার প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেছিলেন, এই লকডাউন কঠোরভাবে যাতে সবাই এটা প্রতিপালন করে এজন্য সেখানে বেশ কড়াকাড়ি থাকবে। মাঠে পুলিশ থাকবে, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি থাকবে। সেনাবাহিনীও থাকতে পারে।’

‘মানুষ জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবে না। কড়া এবং কঠিন লকডাউন আমরা দিতে চাই। কারণ, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে সেটাই আমাদের করতে হবে’, যোগ করেন প্রতিমন্ত্রী।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০