• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

‘আওয়ামী লীগের শিকড় দেশের মাটির অনেক গভীরে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৮ জুন, ২০২১

এনবি নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মাটি ও মানুষের আস্থার ঠিকানা আওয়ামী লীগ পালানোর দল নয়, আওয়ামী লীগের শিকড় এ দেশের মাটির অনেক গভীরে।’

‘জনগণ জেগে উঠলে, আওয়ামী লীগ পালানোর পথ খুঁজে পাবে না’—বিএনপির মহাসচিবের এমন মন্তব্যের জবাবে আজ সোমবার সকালে সচিবালয়ে তাঁর নিজ দপ্তরে ব্রিফিংকালে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ‘এ দেশের সব অর্জন এবং মানুষের সুখ-দুঃখের সঙ্গে রয়েছে আওয়ামী লীগ ও শেখ হাসিনা, তাই পালানো যাদের স্বভাব, তারাই পালানোর কথা ভাবে ও বলে। জনগণের সম্পদ লুণ্ঠনকারী বিএনপিই পলায়নপরতার রাজনীতিতে অভ্যস্ত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি ভুলে গেছেন তাদের কোন নেতা মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়েছে? দেশের মানুষ তা ভালো করেই জানে। বড় বড় কথা না বলে সাহস থাকলে সেই দুর্নীতিবাজ নেতাকে বিদেশ থেকে ফিরিয়ে আনুন।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘জনগণ জেগে উঠেছে বলেই বিএনপির মুখোশ উন্মোচিত হয়েছে এবং সাম্প্রতিক নির্বাচনগুলোতে বিএনপির ভরাডুবি ঘটেছে। বিএনপির অপরাজনীতি এখন মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে তাই দেশের মানুষ এখন আর তাদের বিশ্বাস করে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিরোধীদল হিসেবে বিএনপি শক্তিশালী হোক। কোমরভাঙা, মেরুদণ্ডহীন এবং সিদ্ধান্তহীনতায় ভোগা কোনো দল বিরোধীদল হিসেবে সফল হতে পারে না। বিরোধীদল শক্তিশালী এবং দায়িত্বশীল হলে গণতন্ত্র বিকাশের পথ অধিকতর মসৃণ হয়।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপির এত শক্তি ও জনসমর্থন থাকলে ভোটের দিন দুপুরে কেন নির্বাচন থেকে সরে যায়, তাহলে বারবার আন্দোলনের ঘোষণা দিয়ে নিজ দলের নেতাকর্মীদেরও কেন মাঠে নামাতে পারে না?’

এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সচিবালয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১