• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কাশিমপুর কারা ফটকে ১৮৭ ইয়াবাসহ আটক কারারক্ষী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২ জুলাই, ২০২১

এনবি নিউজ : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান গেটে ১৮৭ পিস ইয়াবাসহ এক কারারক্ষীকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে ইয়াবা নিয়ে কারাগারে প্রবেশের সময় কারা ফটকে তাঁকে আটক করা হয়।

আটক ওই কারারক্ষী হলেন ঢাকার ধামরাই উপজেলার বাধানগর এলাকার শাহিনুল ইসলাম (২৮)। শাহিনুল কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ কারারক্ষী হিসেবে কর্মরত।

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আল মমিন জানান, গতকাল রাতে অন্তর্বাসে ইয়াবা নিয়ে কারাগারের ভেতর ঢুকছিলেন কারারক্ষী শাহিনুল ইসলাম। এক পর্যায়ে কারাগারের প্রধান গেটে দায়িত্বরত কারারক্ষীরা তাঁকে তল্লাশি করেন। এ সময় তাঁর অন্তর্বাসের ভেতর থেকে ১৮৭টি ইয়াবা জব্দ করা হয়।

পরে কারা কর্তৃপক্ষ থানায় খবর দিলে রাত সোয়া ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহিনুলকে আটক করে। এ ব্যাপারে কোনাবাড়ী থানায় মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০