• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

দেশে করোনায় মৃত্যু ১৫ হাজার ছাড়িয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৪ জুলাই, ২০২১

 

এনবি নিউজ : নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ১৫৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৫ হাজার ৬৫ জনে দাঁড়িয়েছে। এই পর্যন্ত দেশে করোনা শনাক্তের ১ দশমিক ৫৯ ভাগ রোগী মৃত্যুবরণ করেছে।

আজ রোববার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনায় ১৫৩ জন মৃত্যুবরণকারীদের মধ্যে সর্বোচ্চ মৃত্যবরণ করেছে খুলনা বিভাগে ৫১ জন, ঢাকা বিভাগে ৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে তিনজন, সিলেট বিভাগে দুজন, রংপুর বিভাগে ১৫ জন এবং ময়মনসিংহ বিভাগে নয়জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও আট হাজার ৬৬১ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট নয় লাখ ৪৪ হাজার ৯১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে চার হাজার ৬৯৮ জন। এ নিয়ে দেশে মোট আট লাখ ৩৩ হাজার ৮৯৭ জন করোনা থেকে সুস্থ হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬০৩টি ল্যাবে ২৯ হাজার ৮৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২৯ হাজার ৩১৫টি। নমুনা শনাক্তের হার ২৮ দশমিক ৯৯ শতাংশ। এই পর্যন্ত নমুনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ০৫ শতাংশ।

২৪ ঘণ্টায় নতুন ১৫৩ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৯৬ জন ও নারী ৫৭ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ১০ হাজার ৬৭৬ জন ও নারী চার হাজার ৩৮৯ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪৫ জন ও ষাটোর্ধ্ব ৭০ জন রয়েছেন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০