• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

শিরোনাম:
নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডিএমপিতে কঠোর বিধিনিষেধ অমান্যকারী ১১০২ জন গ্রেপ্তার

Avatar
আপডেটঃ : বুধবার, ৭ জুলাই, ২০২১

এনবি নিউজ :  করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ অমান্য করায় সপ্তম দিনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৮টি বিভাগে ১ হাজার ১০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এছাড়াও ডিএমপি মোবাইল কোর্টের মাধ্যমে ২৪৫ জনকে জরিমানা করেছে। ডিএমপি মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকশিনার ইফতেখায়রুল ইসলাম বুধবার (৭ জুন) বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনার প্রভাব বিস্তার রোধে সরকার ১ জুলাই থেকে সারা দেশে কঠোর বিধি-নিষেধ আরোপ করে সরকার। এ সময় জনগণের সুরক্ষার স্বার্থে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে নাসহ নানা নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে এর পরেও দেখা যাচ্ছে অনেকেই এসব বিধি-নিষেধ মানছেন না।

তাই এমন পরিস্থিতিতে ডিএমপি ৮টি বিভাগে বিধি-নিষেধ না মানায় ১ হাজার ১০২ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও ডিএমপি মোবাইল কোর্টের মাধ্যমে ২৪৫ জনকে ১ লাখ ৭১ হাজার ৯৮০ টাকা জরিমানা করা হয়।

বিভিন্ন থানায় গ্রেফতার ৫২৩ জনকে জরিমানা করেছেন ঢাকা চিফ মেট্রোপলিটন আদালত। প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা এবং জরিমানা অনাদায়ে প্রত্যেককে ১ ঘণ্টা করে কারাগারে রাখার আদেশ দেওয়া হয়।

এদিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে পাওয়া তথ্যমতে, রাজধানী ঢাকায় কঠোর বিধিনিষেধ মেনে না চলায় বিধিনিষেধের প্রথম দফার সাত দিনে মোট ৪১০৬ জনকে জরিমানা করেছেন আদালত।

 

এর মধ্যে প্রথমদিন (১ জুলাই) ২৬৩ জন, দ্বিতীয় দিন ৬২৯ জন, তৃতীয় দিন ৬০৭ জন, চতুর্থ দিন ৬৩৬ জনকে, পঞ্চম দিন ৬৯০, ষষ্ঠ দিন ৭৫৮ এবং সপ্তম দিন ৫২৩ জনকে বিভিন্ন পরিমান অর্থে জরিমানা করা হয়।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০