• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

একাই লড়াইয়ে মাহমুদউল্লাহকে ভালই সঙ্গ দিচ্ছেন তাসকিন

Avatar
আপডেটঃ : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

এনবি নিউজ : জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (৮ জুন) হারারে স্পোর্টস ক্লাব মাঠে ব্যাট হাতে লড়াই করছে টাইগাররা। গতকাল ২৯৪ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ।

আর প্রথম দিন ৫৮ রান নিয়ে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আজও দ্বিতীয় দিন একাই লড়াই করছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ। টাইগার পেসার তাসকিন আহমেদ তাকে ভালোই সঙ্গ দিচ্ছেন।

মাহমুদউল্লাহ আজ কোথায় থামবেন, তার ওপরই নির্ভর করছে বাংলাদেশের স্কোর কত বড় হবে। এদিকে তাসকিনকে নিয়ে দ্বিতীয় দিনের শুরুটা ভালোই করেছে মাহমুদুল্লাহ। তারা দুজনই দেখে শুনে বেশ ঠান্ডা মাথায় খেলছেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৯৬ ওভারে ৮উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৫৪ রান। উইকেটে অপরাজিত আছেন মাহমুদউল্লাহ ৮৫ ও তাসকিন ৪১রান।

এছাড়া ১৬ মাস পর টেস্ট দলে ফিরেই মাহমুদউল্লাহ দারুণ এক ইনিংস খেলেছেন। দলের বিপর্যয়ের মুহূর্তে লিটনের সঙ্গে গুরুত্বপূর্ণ ১৩৮ রানের জুটি গড়েছেন।

লিটন আউট হলেও ৫৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। তবে যাই হোক আজ দুই পেসার তাসকিন ও এবাদতকে নিয়ে লড়াইটা তার একারই করতে হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১