• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

জি এম কাদেরের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে শাস্তির আবেদন এরিক এরশাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

এনবি নিউজ : জি এম কাদেরের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানিয়ে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর বারিধারায় এরশাদের প্রেসিডেন্ট পার্কের বাসায় এক সংবাদ সম্মেলনে জাতীয় পা‌র্টির প্রতিষ্ঠাতা চেয়ারম‌্যান হু‌সেইন মুহম্মদ এরশা‌দের ছেলে এরিক বলেন, আমার ও আমার মায়ের কিছু হলে আমার চাচা জিএম কাদের দায়ী থাকবেন।

এরিক দাবি করেন, ‘জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অর্থপাচারের কোনো প্রমাণ পৃথিবীর কোথাও প্রমাণিত হয়নি। তবুও আমার বাবার বিরুদ্ধে অপপ্রচার করছেন।’

এরশাদ ও তার মা বিদিশার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে জানিয়ে এরিক বলেন, বাবার মৃত্যুর পর থেকে সহায়-সম্পত্তির লোভে চাচা জিএম কাদের ষড়যন্ত্র করে আসছেন। এখনও তিনি ষড়যন্ত্র করছেন।

তিনি আরও বলেন, ‘আমি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সন্তান। আজ আমার বাবা নেই। এই সুযোগে আমার চাচা জিএম কাদের জন্ম-পরিচয় তুলে আমার ও আমার মা বিদিশা এরশাদের বিরুদ্ধে গত দু’দিন ধরে সংবাদমাধ্যমে নিউজ করাচ্ছেন।’

এরিক বলেন, ‘আমার এবং আমার মা বিদিশার যদি কোনো ক্ষতি হয়, এর জন্য দায়ী থাকবেন একমাত্র আমার চাচা জি এম কাদের। আর আমি এই জন্য আমার চাচা জি এম কাদেরের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করছি।’

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১