• শনিবার, ২০ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা পরিচয়ে প্রতারণা গ্রেপ্তার ১

Avatar
আপডেটঃ : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

এনবি নিউজ : প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাৎ এর অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম- কামরুল হাসান হিমেল।

এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, সীম কার্ড, ভূয়া ফেসবুক ও হোয়াটসএ্যাপ আইডি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৮ জুলাই) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স শাখার অতিরিক্ত কমিশনার ইফতেখায়রুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন গতকাল বুধবার সিলেট জেলার সদর থানার সুরমা টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

সিটিটিসির অতিরিক্ত পুলিশ কমিশনার ইশতিয়াক আহমেদ বলেন, গ্রেপ্তারকৃত হিমেল সরকার প্রধানের ব্যক্তিগত কর্মকর্তার নিজস্ব ফেসবুক আইডি থেকে বিভিন্ন ব্যক্তিগত ছবি সংগ্রহ করে। অভিযুক্ত ফেসবুক এ্যাকাউন্ট থেকে সংগৃহীত ছবি দিয়ে ফেইক ফেসবুক আইডি খুলে বিভিন্ন পেশার লোকদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে পরিচিত হত।

অতঃপর তাদের চাকুরীর লোভ, চাকুরীজীবিদের ভাল জায়গায় পোস্টিং, সরকারী কোয়াটার্স দেয়ার কথা বলে প্রতারণামূলকভাবে বিভিন্ন ব্যাংক এ্যাকাউন্ট, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ হাতিয়ে নিত।

কাজের প্রলোভন দেখিয়ে ইতোমধ্যে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কয়েক লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে সে। বৃহস্পতিবার তাকে ১০ দিনের রিমান্ড আবেদনসহ পাঠানো আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০