• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

পৈতৃক সম্পত্তি বেদখল, উদ্ধার চান ন্যানসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১০ জুলাই, ২০২১

এনবি নিউজ : পৈতৃক সম্পত্তি বেদখল হয়েছে বলে অভিযোগ করেছেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। 

সেই সম্পত্তি উদ্ধারে ন্যানসির পক্ষে তার বড় ভাই জাকারিয়া নোমান ১৭ জুন নড়াইল জেলা আদালতে মামলা দায়ের করেন।

ন্যানসি গণমাধ্যমকে জানান, নড়াইল জেলার বড়দিয়া উপজেলার চোরখালি মৌজায় তার বাবা প্রয়াত নাইমুল হকের ১৬ শতক পৈতৃক জমি আছে এবং তার বাবা নাইমুল হক ও মা মায়াতুন নাহারের ক্রয়কৃত আরও ৮ শতক জমি আছে। ওয়ারিশ সূত্রে যার মালিকানা ন্যানসি, তার দুই ভাই জাকারিয়া নোমান, শাহরিয়ার আমান সানি ও অন্য ওয়ারিশগণ।

কিন্তু তার চাচা সৈয়দ কামরুল হাসান গং দীর্ঘদিন ধরে এই জমি ভোগদখল করে খাচ্ছেন। বারবার বলার পরেও পৈতৃক সম্পত্তি দখল মুক্ত না করতে পেরে স্থানীয় থানায় বিষয়টি জানান ন্যানসি। থানার পরামর্শে আদালতে গিয়ে মামলাও করেন।

এ বিষয়ে নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। যেহেতু কোটে মামলা হয়েছে এখন আসলে আমাদের তেমন কিছু করার নেই। যদি ওনারা কোনো আইনি সহায়তা চান তা অবশ্যই আমরা দেবো।’

ন্যানসি বলেন, ‘বিষয়টা আমাদের পারিবারিক তাই আমি ও আমার দুই ভাই মিলে পারিবারিক ভাবেই স্থানীয় আত্মীয়-স্বজন নিয়ে বিষয়টির মীমাংসা করার চেষ্টা করেছি। কিন্তু এতেও যখন কাজ হয়নি তখন বাধ্য হয়েই আমরা মামলা করেছি।’

টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১