• রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

আফজাল হোসেন ও মৌ জুটি হিসেবে মুখোমুখি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১০ জুলাই, ২০২১

এনবি নিউজ : নন্দিত বিজ্ঞাপন নির্মাতা-অভিনেতা আফজাল হোসেন, মডেলদের মডেল সাদিয়া ইসলাম মৌ এবং বরেণ্য নির্মাতা ও সংগঠক সৈয়দ সালাহউদ্দীন জাকী- তারা কেউ কখনোই টিভি ফিকশনে খুব বেশি ব্যস্ত হননি। অথচ তাদের প্রত্যেকের জীবনের সিংহভাগ কেটেছে টিভিকে ঘিরে। এরমধ্যে যেটুকু কাজ করেছেন, একেবারে নিজের মতো করে- বেছে ও মেপে।

সেই ধারাবাহিকতায় এবার এক হলেন তিনজনই। বিজ্ঞাপন নয়, নির্মাণ করলেন বিশেষ টেলিছবি। ক্যামেরার পেছনে ছিলেন সালাহউদ্দীন জাকী, জুটি হিসেবে মুখোমুখি দাঁড় করালেন আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌকে। জানা গেছে, দু’জনার এটাই প্রথম টেলিছবি।

ছবিটির নাম ‘মনের আড়ালে মন’। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন গাজী নূর, শরীফ সিরাজ, মিলি বাশার, নাজিবা বাশার, মাসুম বাশার, তুষার খান প্রমুখ।

একুশে পদকপ্রাপ্ত নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকী বলেন, ‘ঠিক এক বছর আগে আফজালকে নিয়ে একটি টেলিছবি বানিয়েছিলাম। আবারও তাকে নিয়েই আরেকটি কাজ করলাম। তার চরিত্রটি এবার একেবারেই ভিন্ন মাত্রার। থাকছে সাদিয়া মৌ-এর অসাধারণ অভিনয়। তার চরিত্রটিও বেশ গুরুত্বপূর্ণ।’

টেলিছবিটির গল্প প্রসঙ্গে জাকী ভাষ্যে সারসংক্ষেপ এমন, ‘মোহ আর ভালোবাসা এক নয়। মোহ পরাজিত হয়, প্রেমের জয় হয়। সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপটে প্রেমের বহুমাত্রিক উপস্থাপনা রয়েছে এই গল্পে। কাছের মানুষ, অথচ কেউ কেউ অনেক দূরের। এখানে তথাকথিত ভিলেন বা কালো চরিত্র নেই। আছে ভিন্ন মানসিকতার কিছু উচ্চাভিলাষী চরিত্র। মনের আড়ালে মন, মন টানবে সবার।’

জানা গেছে সদ্য শুটিং শেষ হওয়া ‘মনের আড়ালে মন’ টেলিছবিটি প্রচার হবে চ্যানেল আইয়ে ঈদের বিশেষ আয়োজনে।

গত বছর ঠিক এই মাসেই সৈয়দ সালাহউদ্দীন জাকী আফজাল হোসেনকে নিয়ে নির্মাণ করেন টেলিছবি ‘অগ্নিফসল’। অন্যদিকে গত তিন দশকে আফজাল হোসেনের নির্মাণে অসংখ্য বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন সাদিয়া ইসলাম মৌ।

টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০