• শুক্রবার, ২২ মে ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

আজ থেকে সিনোফার্মার টিকা দেওয়া শুরু, কাল থেকে মডার্নার টিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১২ জুলাই, ২০২১

এনবি নিউজ : কোভিড-১৯ সংক্রমণ রোধে দেশে আবারও শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি। বিস্তৃত পরিসরে শুরু হয়েছে চীনের তৈরি সিনোফার্মার টিকা। আর আগামীকাল থেকে শুরু হচ্ছে মডার্নার টিকা।

আজ সোমবার থেকে সারা দেশে দেওয়া হচ্ছে চীনের তৈরি সিনোফার্মের টিকা। আগামীকাল মঙ্গলবার থেকে দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় দেওয়া হবে মডার্নার টিকা।

স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ ও শিশু স্বাস্থ্য কর্মসূচির পরিচালক শামসুল হক এ তথ্য জানান। তিনি বলেন, এখন ঢাকার সাতটি কেন্দ্রে প্রবাসীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। প্রবাসীরা আগামীকাল থেকে ঢাকা ছাড়াও দেশের বাকি সিটি করপোরেশন থেকে মডার্নার টিকা নিতে পারবেন। ঢাকায় আসতে হবে না। পাশাপাশি সাধারণ নাগরিকরাও মডার্নার টিকা নিতে পারবেন।

দুই মাস বন্ধ থাকার পর দ্বিতীয় দফায় ৭ জুলাই টিকার জন্য নিবন্ধন শুরু হয়। এ দফায় রোববার পর্যন্ত নিবন্ধন করেছেন ৯ লাখ ৫৫ হাজার। এ নিয়ে দেশে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৯০ লাখ ৫৩ হাজার ৩৮৪ জন।

গত ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে দেশে গণটিকাদান শুরু হয়। কিন্তু টিকার সংকট দেখা দিলে গত ২৫ এপ্রিল সেই কর্মসূচি স্থগিত করা হয়। সে সময় টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছিল।

সম্প্রতি সিনোফার্ম ও যুক্তরাষ্ট্র থেকে ফাইজার-বায়োএনটেকের টিকা আসার পর আবারও গণটিকাদান শুরুর ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদপ্তর

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১