• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

বিভিন্ন দেশ থেকে টিকা পাওয়া নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

এনবি নিউজ : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিভিন্ন দেশ থেকে টিকা পাওয়া নিয়ে সুখবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, আমাদের জেনেভা মিশন জানিয়েছে কোভ্যাক্সের মাধ্যমে আরো তিন মিলিয়ন মডার্না ভ্যাকসিন পাচ্ছি। শিপমেন্ট রেডি আছে। ইতিমধ্যে ২.৫ মিলিয়ন এই টিকা পেয়েছি।

সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই সুখবর দেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী জানান, জাপানিজরা ২.৫ মিলিয়নের পরিবর্তে ২.৯ মিলিয়ন অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন কোভ্যাক্সের মাধ্যমে দিচ্ছে।

তিনি জানান, চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার ১৫ জুলাই তাসকন্দে সাক্ষাৎ হবে। চীন সরকার আরো এক মিনিয়ন সিনোফার্ম ভ্যাকসিন উপহার হিসাবে দিবে।

ইউ থেকে দশ লাখ এবং কোভ্যাক্সের অধীনে আরো ছয় লাখ বিশ হাজার টিকা আগস্টে আসবে উল্লেখ করে তিনি আরও জানান, মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি আমরা যেন সবাই আবার সুস্থ, স্বাভাবিক ও সুন্দর জীবনে ফিরে যেতে পারি।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১