• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

রূপগঞ্জে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শনে গিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

এনবি নিউজ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্ষতিগ্রস্ত হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানা পরিদর্শনে এসে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুরে কারখানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে পুলিশ লাটিচার্জ ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানা যায়, মঙ্গলবার দুপুর পৌনে ২ টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কারখানা ভবন পরিদর্শনে আসেন। এসময় কেন্দ্রীয় নেতাদের সাথে সামনের সারিতে দাঁড়ানোকে কেন্দ্র করে জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুকে ধাক্কা মারেন বলে অভিযোগ করেন উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন।

এ নিয়ে গেটের সামনে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দুই গ্রুপের সদস্যরা মারামারিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে কারখানা পরিদর্শন শেষে নেতারা বাইরে বের হলে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় দুইপক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল ছুড়তে শুরু করে। এতে নাসির উদ্দিনসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১