• শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

বাংলাদেশে ৮ থেকে ৯টি প্রদেশ স্থাপনের দাবি আ স ম আবদুর রবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

এনবি নিউজ : বাংলাদেশে ৮ থেকে ৯টি প্রদেশ স্থাপন করে ‘ফেডারেল রাষ্ট্র’ কাঠামোর প্রবর্তন করার দাবি জানিয়েছেন জাতীয়  সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। শুক্রবার (১৬ জুলাই) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

রব মনে করেন, আজ  দেশে প্রাদেশিক সরকার ব্যবস্থা থাকলে এবং স্ব স্ব প্রদেশের প্রয়োজন অনুযায়ী, সিদ্ধান্ত গ্রহণ করলে সারাদেশকে এই অপরিকল্পিত লকডাউন বা শাটডাউনের আওতায় আনতে হতো না এবং কেন্দ্রীভূত শাসন ব্যবস্থায় নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি হতো না।

রব জানান, দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। চট্টগ্রাম, বরিশাল ও সিলেটেসহ কয়েকটি অঞ্চলে করোনা পরিস্থিতির অনেক অবনতি হচ্ছে।

বিবৃতিতে রব কয়েকটি দাবি জানান। এগুলো হচ্ছে— প্রত্যেক প্রদেশে প্রাদেশিক সরকার গঠন করা, প্রত্যেক প্রদেশে ১৫০ সদস্যবিশিষ্ট প্রাদেশিক পরিষদ গঠন  এবং তাতে এক-তৃতীয়াংশ শ্রেণি-পেশার প্রতিনিধি অন্তর্ভুক্ত করা, প্রতিটি প্রদেশ একজন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ৯ সদস্য বিশিষ্ট মন্ত্রিপরিষদ গঠন করা, প্রতিটি প্রদেশে ‘হাইকোর্ট’ স্থাপন করা,  কেন্দ্রে জাতীয় সংসদের ‘উচ্চকক্ষ’ স্থাপন করা এবং তাতে প্রাদেশিক সরকারের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা, স্বশাসিত স্থানীয় সরকার ব্যবস্থা প্রবর্তন এবং স্থানীয় সরকার কাঠামোকে কেন্দ্রীয় সরকারের শাখায় পরিণত করা।

রব বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক জনগণের অধিকার প্রতিষ্ঠার উপযোগী রাষ্ট্রকাঠামো ও শাসন পদ্ধতি এবং উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে নৈতিক চেতনার নতুন সমাজ ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে বাংলাদেশকে যথার্থ গণপ্রজাতন্ত্র রূপে রূপান্তর করাই হবে আমাদের  রাজনৈতিক কর্তব্য।’

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১