• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশে আরও ৩৫ লাখ ডোজ টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৭ জুলাই, ২০২১

এনবি নিউজ : হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে ৩৫ লাখ ডোজ মডার্নার টিকা বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা করেছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র গতকাল ইউক্রেনে ২০ লাখ ডোজ মডার্নার টিকা পাঠিয়েছে।

রয়টার্স জানিয়েছে, বিশ্বের দেশগুলোর সঙ্গে করোনার টিকা ভাগাভাগি করে নেওয়ার আন্তর্জাতিক কার্যক্রম কোভ্যাক্স-এর মাধ্যমে কিংবা পৃথিবীর অন্যান্য দেশকে সরাসরি টিকা পাঠানোর যে প্রতিশ্রুতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দিয়েছেন, তারই অংশ হিসেবে মডার্নার এসব টিকা পাঠানো হচ্ছে।

হোয়াইট হাউসের কর্মকর্তা বলেন, ‘(ইউক্রেন ও বাংলাদেশ) উভয় দেশের বৈজ্ঞানিক দল এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষ নিরাপদে ও কার্যকর উপায়ে দ্রুত টিকার চালান পাওয়া নিশ্চিত করতে একসঙ্গে কাজ করেছে।’


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০