• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

টিকা নিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৯ জুলাই, ২০২১

এনবি নিউজ : মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে কোভিড-১৯ মহামারি থেকে সুরক্ষার টিকা নিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ সোমবার বেলা ৩টা ৪৫ মিনিটে বিএনপি চেয়ারপারসন হাসপাতালে পৌঁছান। এরপর তিনি টিকা নেন।  এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে যান।

বিষয়টি টেলিফোনে নিশ্চিত করেছেন হাসপাতালে থাকা বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

এর আগে সোমবার বেলা সাড়ে ৩টায় গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে ছোট ভাই শামীম এস্কান্দারের গাড়িতে চড়ে খালেদা জিয়া মহাখালীর উদ্দেশে রওনা হন।

তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালে ম্যাডাম টিকা নেবেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও খালেদা জিয়ার ব্যক্তিগত কর্তকর্তারা সে সময় সেখানে উপস্থিত ছিলেন।

গত ৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন করেন খালেদা জিয়া। সেখানেই মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল কেন্দ্রে টিকা নিতে চান বলে তিনি জানিয়েছিলেন।  পরে অবশ্য বিএনপি নেতারা বাসায় টিকা দেওয়ার ব্যবস্থা করার দাবি জানিয়েছিলেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১