• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

করোনা : দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ২৩১, নতুন শনাক্ত১৩ হাজার ৩২১ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৯ জুলাই, ২০২১

এনবি নিউজ : আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যু হয়েছে ১৮ হাজার ১২৫ জনের।

এসময়ের মধ্যে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৩২১ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১১ লাখ ১৭ হাজার ৩১০ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৬ হাজার ৪৫১ জনের।  নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৫ হাজার ১২টি।  পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ৫৯ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭২ লাখ ৫৫ হাজার ৩৮৭টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৩০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৭৩ জন। এছাড়া খুলনায় ৫৭, চট্টগ্রামে ৪৩, রাজশাহীতে ১৬, বরিশালে ৬, সিলেটে ৮, রংপুরে ১৭ এবং ময়মনসিংহে ১১ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৩৬ জন পুরুষ এবং ৯৫ জন নারী। এদের মধ্যে ১৮ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১২ হাজার ৫৫০ জন এবং নারী ৫ হাজার ৫৭৫ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৩৯ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৪৩, ৪১ থেকে ৫০ বছরের ৩৩, ৩১ থেকে ৪০ বছরের ৯, ২১ থেকে ৩০ বছরের ৭ এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৩৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৪১ হাজার ৩৪৩ জন।

এর আগে রোববার (১১ জুলাই) ২৩০ জনের মৃত্যু হয়েছিল।

গত ৭ জুলাই দেশে প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় মৃত্যু ২০০ ছাড়িয়ে যায়। সেদিন ২০১ জনের মৃত্যুর তথ্য দেয় সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। তার পর থেকেই প্রতিদিন রেকর্ড মৃত্যু হতে থাকে। শনাক্তেও রেকর্ড হতে থাকে।

গত ১৫ জুলাই দেশে মৃত্যু হয়েছিল ২২৬ জনের। আগের দিন (১৪ জুলাই) ২১০ জন, ১৩ জুলাই ২০৩ এবং ১২ জুলাই ২২০ জনের মৃত্যু হয়।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১