• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

ঈদকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

এনবি নিউজ : ঈদুল আজহা ঈদকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।

আজ মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, ঈদুল আজহা উপলক্ষ্যে কড়া নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হয়েছে। তারপরও আইনশৃঙ্খলা বাহিনী সর্তক রয়েছে। ঈদের জামাতকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ছাড়া চুরি-ডাকাতি থেকে শুরু করে সম্পদহানি যেন না ঘটে সে ব্যাপারেও সতর্ক রয়েছে পুলিশ।

শফিকুল ইসলাম বলেন, কোরবানির পশুহাটে অজ্ঞান পার্টি, মলম পার্টি যাতে ব্যবসায়ীদের হয়রানি করতে না পারে সেদিকে লক্ষ্য রেখে হাটেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। জাল টাকা যেন শনাক্ত করা যায় সে জন্য আলাদা বুথ বসানো হয়েছে। তবে নিরাপত্তার জন্য শুধু পুলিশের ওপর নির্ভর না করে নগরবাসীকেও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১