• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

যুক্তরাষ্ট্র প্রবাসীদের ২৫০ আইসিইউ ভেন্টিলেটর ঢাকায় পৌঁছেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৫ জুলাই, ২০২১

এনবি নিউজ : করোনাভাইরাস পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের উদ্যোগে বাংলাদেশকে আড়াইশ আইসিইউ ভেন্টিলেটর প্রদান করা হয়েছে। গতকাল শনিবার রাতে এসব ভেন্টিলেটর ভারতের নয়াদিল্লি হয়ে ঢাকায় পৌঁছেছে।

এ সময় বিমানবন্দরে গণমাধ্যমকে ডা. আব্দুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্রের প্রবাসী চিকিৎসকদের উদ্যোগে এসব আইসিইউ ভেন্টিলেটর প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে এসব ভেন্টিলেটর বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে।

তিনি বলেন, এটা কিন্তু ইচ্ছে করলে অ্যাম্বুলেন্সে রাখা যাবে, গ্রামে-গঞ্জে নেওয়া যাবে। উপজেলাতে নেওয়া যাবে, জেলাতে কার্যকরী হবে। আইসিইউতে যে লাইফ সাপোর্ট দেওয়া হয়, এটা দিয়ে সেটা করা যাবে।

এটা দিয়ে রোগীদের জীবন বাঁচানো যাবে। এটা শুধু করোনার রোগীদের জন্য না। অন্য যেকোনো মুমূর্ষু রোগীর জন্যই এটা কাজ করবে’, যোগ করেন ডা. এ বি এম আব্দুল্লাহ।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, ভেন্টিলেটরগুলো যুক্তরাষ্ট্র থেকে প্রথমে ভারতের নয়াদিল্লিতে আসে। বাংলাদেশের হাইকমিশনার সেগুলো গ্রহণ করেন। পরে তা বাংলাদেশগামী একটি উড়োজাহাজে করে পাঠানো হয়।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১