• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

সরকার নাগরিক স্বাধীনতাকে পদদলিত করছে : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৫ জুলাই, ২০২১

এনবি নিউজ : নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে আজ রোববার এক সংবাদ বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার মানুষের মর্যাদা, মানবতা ও নাগরিক স্বাধীনতাকে পদদলিত করছে শুধুমাত্র একদলীয় কর্তৃত্ব চিরস্থায়ী করার জন্যই। তবে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে জনগণের বিজয় হবেই।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জামাল হোসাইন তালুকদারকে শনিবার তার খুলনার বাসভবন থেকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব এ বিবৃতি দেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, নিষ্ঠুর দমননীতি ও মানুষের গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করে বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা সরকারের রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে।

তিনি বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করে আওয়ামী সরকার দেশে ফ্যাসিবাদী শাসন দীর্ঘস্থায়ী করতে চায়। তাই করোনা পরিস্থিতির মধ্যেও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতার করে কারান্তরীণ করতে আরও হিংস্র হয়ে ওঠেছে।

বিএনপি মহাসচিব অবিলম্বে জামাল হোসাইন তালুকদার এর বিরুদ্ধে দায়েরকৃত অসত্য মামলা প্রত্যাহার এবং তার নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১