• শনিবার, ২০ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

উচ্চপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত, ৫ আগস্ট পর্যন্তই চলবে কঠোর লকডাউন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

এনবি নিউজ : করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান সরকারঘোষিত কঠোর লকডাউন আগামী ৫ আগস্ট পর্যন্তই চলবে। আজ মঙ্গলবার দুপুরে করোনা নিয়ন্ত্রণে করণীয় নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

এদিন দুপুরে মন্ত্রিপরিষদ সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু হয়। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পুলিশ প্রধান, বিজিবি প্রধানসহ সংশ্লিষ্ট দফতর ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সভার সিদ্ধান্ত নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘করোনাভাইরাসজনিত পরিস্থিতি নিয়ে পর্যালোচনা এবং প্রতিরোধক টিকা কার্যক্রম নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত এমন এসেছে- আমাদের যে লকডাউন চলছে তা ৫ তারিখ পর্যন্ত চলতে থাকবে। যদিও আমাদের শিল্পপতিরা এবং অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, আমরা সেই রিকোয়েস্ট বোধহয় গ্রহণ করতে পারছি না।’

মাঠের চিত্রে লকডাউন অনেকটাই ঢিলেঢালা হয়ে পড়েছে জানানো হলে- আসাদুজ্জামান খান কামাল বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে বলা হয়েছে।

৫ আগস্টের পর  লকডাউন আরও বাড়ানো হবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আলোচনা হয়নি।

 

তিনি বলেন, ‘লকডাউন ৫ তারিখ পর্যন্তই চলবে। আমরা আশা করছি, অন্যান্য দেশের মতো সংক্রমণ ধীরে ধীরে কমবে আসবে।’

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০