• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

উত্তাল বঙ্গোপসাগর, মাছ না ধরতে পেরে দুশ্চিন্তায় জেলেরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৮ জুলাই, ২০২১

এনবি নিউজ :   উত্তাল বঙ্গোপসাগর। সাগরে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। আবহাওয়া এত খারাপ যে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে পটুয়াখালীর শত শত ট্রলার সমুদ্রে রওয়ানা দিলেও মাছ না ধরেই ফিরতে হয়েছে উপকূলে। মাছ না ধরতে পেরে দুশ্চিন্তায় জেলেরা।

বৈরি আবহাওয়ায় কলাপাড়ার মৎস্য বন্দর আলীপুর ও মহিপুরে আশ্রয় নিয়েছে ট্রলারগুলো।

আলীপুর বন্দরে আশ্রয় নেয়া এফবি সাজ্জাত ট্রলারের মাঝি মানির বলেন, ‘২৪ জুলাই ১৫ মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যাই। কিন্তু হঠাৎ করে আবহাওয়া খারাপ হওয়ায় উপকূলে নিরাপদ আশ্রয়ে চলে আসতে হয়েছে।’

মাঝি নাসির উদ্দিন বলেন, ‘আবহাওয়া এত খারাপ যে সাগরে টিকতে না পেরে ঘাটে আশ্রয় নিয়েছি।’

আলীপুর মৎস্য বন্দরের আড়তদার আয়নাল খা বলেন, ‘দীর্ঘ ৬৫ দিনের অবরোধের পর অনেক জেলে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে তারা ফিরে এসেছে এবং অনেকে যেতেই পারেনি।’

আলীপুর মৎস্য আড়ত সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, গত কয়েকদিন আগে মাছ ধরতে ট্রলারগুলো সাগরে যায়। কিন্তু হঠাৎ সাগর উত্তাল হওয়ায় প্রায় সহস্রাধিক ট্রলার আলীপুর মহিপুর বন্দরে আশ্রয় নিয়েছে।’

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১