• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

ইন্দোনেশিয়ায় করোনায় দৈনিক মৃত্যু দুই হাজার ছাড়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৮ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক : ইন্দোনেশিয়ায় প্রথমবারের মত করোনায় দৈনিক মৃত্যু দুই হাজার ছাড়াল। দেশটিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সর্বোচ্চ দুই হাজার ৬৯ জন ব্যক্তি করোনায় মারা গেছেন।

এছাড়া একদিনে শনাক্ত হয়েছেন ৪৫ হাজারের বেশি মানুষ। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যু সাড়ে ৮৬ হাজারের বেশি। মোট শনাক্ত ৩২ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে।

এদিকে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে গতকাল মঙ্গলবার রেকর্ড দৈনিক সংক্রমণ ১৭৭ জন। সংক্রমণ বাড়তে থাকায় সিডনির লকডাউনের মেয়াদ আরও চার সপ্তাহ বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত, সংক্রমণ শনাক্তের দিক থেকে আবারও শীর্ষে যুক্তরাষ্ট্র। ২৪ ঘণ্টায় দেশটিতে ৫৫ হাজারের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাস। ইন্দোনেশিয়ায় দিন দিন খারাপ হচ্ছে পরিস্থিতি। মঙ্গলবার ২ হাজার ৬৫ জনের মৃত্যুর রেকর্ড হয় দেশটিতে। এছাড়া ৪৫ হাজারের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস।

এদিন ব্রাজিলে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণহানি হয়েছে ১ হাজার ৩২০ জনের। সংক্রমিত হিসেবে লিপিবদ্ধ হয়েছে ৪১ হাজার ৪০০ এর বেশি মানুষ। রাশিয়ায় একদিনে মারা গেছে ৭৭৯ জন। ৪৩ হাজারের কাছাকাছি সংক্রমণ আর ৬ শতাধিক মৃত্যু হয়েছে ভারতে। চারশ’র কাছাকাছি প্রাণহানি হয়েছে দক্ষিণ আফ্রিকায়।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১