• শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কক্সবাজারে রোহিঙ্গা নেতাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৩১ জুলাই, ২০২১

এনবি নিউজ : কক্সবাজারের টেকনাফ উপজেলায় এক রোহিঙ্গা কমিউনিটি নেতাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে

শুক্রবার সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা ক্যাম্পের বি১১ ব্লকের কাঁটাতারের সীমানাসংলগ্ন পাহাড়ি ছড়া থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)

গুলিবিদ্ধ ওই রোহিঙ্গা নেতার নাম সৈয়দ আহমদ (৪০) তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের এইচব্লকের উপমাঝি

১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন

গুলিবিদ্ধ ওই ব্যক্তির বরাত দিয়ে তিনি জানান, টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পে স্থানীয় একটি সালিশে অংশ নিতে যান ক্যাম্পটির উপমাঝি সৈয়দ আহমদ

সেখান থেকে বিকালে ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে রোহিঙ্গা সন্ত্রাসী পুতিয়া বাহিনীর প্রধান পুতিয়া, দিলওয়ার ওরফে শিয়াইল্ল্যা, হামিদ আবুল বশরসহ আরও থেকে জন দুর্বৃত্ত তাকে অস্ত্রের মুখে জিন্মি করে

এরপর তাকে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা ক্যাম্পের বি১১ ব্লকের কাঁটাতারের সীমানাসংলগ্ন পাহাড়ি ছড়া এলাকায় নিয়ে যায়

পরে এপিবিএন এর অভিযানের বিষয়টি টের পেয়ে দুর্বৃত্তরা তাকে গুলি করে পাহাড়ি ছড়ায় ফেলে রেখে পালিয়ে যায়

পরে খবর পেয়ে এপিবিএন এর একটি দল সৈয়দ আহমদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন

ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে

টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০