• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

সামগ্রিকভাবে ব্যর্থতার দায়ে স্বাস্থ্যমন্ত্রীর অপসারণ দাবি জোনায়েদ সাকির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১ আগস্ট, ২০২১

এনবি নিউজ : করোনা ভাইরাসের প্রতিরোধক টিকা কেনার খরচ নিয়ে দুর্নীতি হচ্ছে জানিয়ে অবিলম্বে তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। সামগ্রিকভাবে ব্যর্থতার দায়ে তিনি অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের অপসারণ দাবি করেন।

আজ রবিবার ধানমন্ডি গণস্বাস্থ্য কেন্দ্রে এক নাগরিক সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি এসব কথা বলেন। “করোনা মোকাবেলা, শ্রমিকদের হয়রানি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধসহ সার্বিক পরিস্থিতি নিয়ে এ নাগরিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়”।

সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি বলেন, ‘সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলার ব্যাপারে লাগাতার টালবাহানা করে যাচ্ছে। সরকারের বিবেচনাহীন এই সিদ্ধান্ত কোটি কোটি শিক্ষার্থীর জীবনই কেবল ক্ষতিগ্রস্ত করেনি, গোটা শিক্ষা ব্যবস্থাকেই এখন প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে।’

অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষার্থীদের অগ্রাধিকারভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার দাবি জানান সাকি। তিনি বলেন, ‘প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসের সময়সীমা এবং কর্মদিন কমিয়ে এনে হলেও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে, এর কোনও বিকল্প নেই।’

‘ভ্যাকসিন সংগ্রহ এই মূহুর্তে সরকারের প্রধান কাজ’ উল্লেখ করে গণসংহতিপ্রধান বলেন, ‘ক্রয়ের স্বচ্ছতা আমরা চাই, কিন্তু যে দামেই ভ্যাকসিন পাওয়া যাক, তাতেই আমাদের ভ্যাকসিন ক্রয় করা উচিত, কেননা লকডাউনের আর্থিক ক্ষতি ভ্যাকসিনের আপাত উচ্চ দামের চেয়ে অনেক বহুগুণ বেশি।’

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন‑ ডা. জাফরুল্লাহ চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০