• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

মডেল পিয়াসার বাসায় অভিযানে মিললো মদ-বিয়ার-ইয়াবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১ আগস্ট, ২০২১

এনবি নিউজ : মডেল ফারিয়া মাহবুব পিয়াসার বাসায় অভিযান পরিচালনা করছে ডিএমপির গোয়েন্দা বিভাগ। রাজধানীর গুলশান থানার বারিধারায় রোববার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন গুলশান গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম।

মহিদুল ইসলাম জানান, গোয়েন্দা গুলশান বিভাগের একটি দল বারিধারার ৯ নম্বর রোডের ৩ নম্বর বাসায় অভিযানে যায়। তারা কিছু কিছু সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছেন। যার ভিত্তিতে এ অভিযান পরিচালনা হচ্ছে।

জানা গেছে, পিয়াসার বাসায় পরিচালিত এ অভিযানে মদ, বিয়ার, ইয়াবা, শিশা ও এর দ্রব্যাদি, কয়েকটি মোবাইল ফোন ও কয়েকটি ব্যাংকিং কার্ড পেয়েছে গোয়েন্দা সদস্যরা। মডেল পিয়াসাকে হেফাজতে নিয়ে গেছে অভিযানকারী দল।

বিস্তারিত পরবর্তীতে জানানো হবে বলেও জানান গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম।

উল্লেখ্য, ২০১৭ সালের মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীর ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারে নাম ছিল পিয়াসার। প্রথমে মামলা করতে তিনি ভুক্তভোগীদের সহায়তা করেছিলেন। পরে তার বিরুদ্ধেই মামলা তুলে নেওয়ার হুমকির অভিযোগ ওঠে। এরপর পিয়াসার নামে জিডি করেছিলেন ভুক্তভোগীদের একজন।

এটি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০