• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

শিরোনাম:
হাতিয়ায় মুরগির দোকানকে গুদাম দেখিয়ে সার ডিলার নিয়োগের অভিযোগ! আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা

আওয়ামী লীগের প্রার্থীকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ

Avatar
ei7MTHXlsw
আপডেটঃ : শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শ্রীধাম দাশ গুপ্তকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে নয়টায় সড়ক ও জনপথের ডাক বাংলোর সামনে এ ঘটনা ঘটে। উপজেলা যুবলীগের সভাপতি ও আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক পাঠান জানান, কেন্দ্রীয় নেতাদের বিদায় জানাতে সড়ক ও জনপথের ডাক বাংলোর সামনে প্রার্থীসহ আমারা দাঁড়িয়ে ছিলাম। এ সময় প্রার্থীকে লক্ষ্য করে পর পর তিনটি ককলেট বোমা নিক্ষেপ করা হয়। অল্পের জন্য আমাদের শরীরে লাগেনি।

এ ব্যপারে রাতেই শ্রীধাম দাশ গুপ্ত বাদী হয়ে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পংকজ সাহার সহোদর বর্তমান মেয়র হীরেন্দ্র লাল সাহাকে এক নাম্বার করে ৫৫জন ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অভিযোগে আরো অজ্ঞাত রয়েছে ১৫০ থেকে ২০০ জন। শ্রীধাম দাশ গুপ্ত বলেন, আমাকে নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দিতেই এ ধরনের হামলা করা হয়েছে। এ ঘটনায় আমি মেয়র হীরেন্দ্র লাল সাহাকে আসামী করে মামলা দিয়েছি।

পৌর মেয়র হীরেন্দ্র লাল সাহা বলেন, আমি এ ধরনের কোন ঘটনা কোথায় ঘটেছে শুনিনি। আমাকে আসামী করা হয়েছে এটি অবাক হওয়ার বিষয়।মাধবপুর থানার পরিদর্শক(তদন্ত) আমিনুল ইসলাম বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। এখন পর্যন্ত অভিযোগটি এফআইআর করা হয়নি।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০