• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারের ‘সমন্বয়হীনতা’ রয়েছে : ইনু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

এনবি নিউজ : মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারের ‘সমন্বয়হীনতা’ রয়েছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের সভাপতি হাসানুল হক ইনু।

আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কর্নেল তাহের মিলনায়তনে এক আলোচনা সভায় এই ‘সমন্বয়হীনতা’ দূর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সরকারের উদ্দেশে সাবেক এই মন্ত্রী বলেন, জনগণের অসচেতনতাকে না দূষে, হাল না ছেড়ে দিয়ে করোনা মোকাবিলায় সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনা দূর করতে হবে।

ইনু বলেন, করোনার কাছে আত্মসমর্পণ বা সহবাস করে জীবনও বাঁচবে না, জীবিকাও রক্ষা হবে না, অর্থনীতিও সচল হবে না।করোনাকে কোনঠাসা করার যুদ্ধ চালু রাখতে হবে।

জাসদ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান শওকতের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

করোনায় গত বছর ৩ আগস্ট মারা যাওয়া হাবিবুর রহমান শওকতকে ‘জাতির সূর্যসন্তান’ আখ্যা দেন ইনু।তিনি বলেন, বৈষম্য-বঞ্চনা থেকে মানুষের মুক্তির লক্ষ্যে সমাজতন্ত্রের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়েই হাবিবুর রহমান শওকতের স্বপ্ন বাস্তবায়নে জাসদের নেতাকর্মীদের সংগ্রাম চলবে।

সভায় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, ঢাকা মহানগরের সমন্বয়ক ও জাসদ সহ-সভাপতি মীর হোসাইন আখতার, জাতীয় নারী জোটের আহ্বায়ক ও জাসদ সহ-সভাপতি আফরোজা হক, ঢাকা মহানগরের যুগ্ম সমন্বয়ক ও জাসদ সহ-সভাপতি নুরুল আকতার প্রমুখ বক্তব্য দেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১