• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

মিয়ানমার ইস্যুতে জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১

এনবি নিউজ ডেস্ক : মিয়ানমার পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার জরুরি বৈঠকে বসবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। দেশটিতে সেনা অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এএফপির খবরে জানা গেছে, বৈঠকটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এটি রুদ্ধদ্বার বৈঠক হবে। গতকাল সোমবার নিরাপত্তা পরিষদের সদস্যরা বৈঠকের বিষয়টি অনুমোদন করেন।

বৈঠকে মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ও সুইজারল্যান্ডের কূটনীতিক ক্রিস্টিন শ্রেনার বার্গেনার পরিস্থিতি নিয়ে বিবৃতি দেবেন বলে আশা করা হচ্ছে।

গতকাল মিয়ানমারের সেনাবাহিনী এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেত্রী অং সান সু চি ও মিয়ানমারের প্রেসিডেন্টকে আটক করা হয়েছে। এ ছাড়া আরও কয়েকজন শীর্ষ রাজনৈতিক নেতাকে আটক করা হয়েছে। এ ঘটনা আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়েছে। সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি গত বছরের নভেম্বরে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। তবে সেনাবাহিনী নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে।

ফেব্রুয়ারি মাস থেকে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বে রয়েছে যুক্তরাজ্য। এ সপ্তাহেই মিয়ানমারের সঙ্গে বৈঠকের পরিকল্পনা ছিল যুক্তরাজ্যের। তবে পরিস্থিতি বিবেচনা করে বৈঠকটি বাতিল করা হয়েছে। বৈঠকটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এটি রুদ্ধদ্বার বৈঠক হবে।

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাজ্যের দূত বারবারা উডওয়ার্ড সাংবাদিকদের জানান, তিনি আশা করছেন, মিয়ানমার যতটা সম্ভব গঠনমূলক আলোচনার দিকে নজর দেবে। জনগণের ভোটের প্রতি সম্মান প্রদর্শন করবে এবং বেসামরিক নেতাদের মুক্তি দেবে।
এর আগে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের এক হয়ে কথা বলা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এটি/০২ ফেব্রুয়ারি’২০২১


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১