• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

আমি ওনার কথা মেনে নিয়েছিঃ কাদের মির্জা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১

এনবি নিউজঃ সোমবার রাত ৮ টায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ফেসবুক লাইভে এসে  বলেছেন, ওবায়দুল কাদের সাহেব আমাকে বলেছেন-তুমি এলাকার বাইরে কারও বিরুদ্ধে কথা বলবে না। নির্বাচন নিয়ে কথা বলবে না। আমি ওনার কথা মেনে নিয়েছি, আমি বলেছি-আমি এক মাস দেখব। যদি কোনো পরিবর্তন না হয় তখন আমি কথা বলব।

কাদের মির্জা আরও বলেন, চট্টগ্রামের মেয়র আমাকে বলেছেন ‘অর্বাচীন বালক’। আমি যখন চট্টগ্রামে ভোটডাকাতির কথা বলেছিলাম, এখন আমি অর্বাচীন বালক। অর্বাচীন বালক মানে হচ্ছে-আমি অবুঝ বালক। আপনি নিজেকে ত্যাগি দাবি করেছেন। ৬৪ বছর রাজনীতি করেন। এই ত্যাগী লোকটা কেন ভোটডাকাতি করতে গেলেন? এটি আপনার কাছে আমার প্রশ্ন-কেন মানুষের ভোটের অধিকার হরণ করলেন?

চট্টগ্রামের নবনির্বাচিত মেয়রের উদ্দেশে তিনি আরও বলেন, আপনি এত বড় নেতা, প্রতিদ্বন্দ্বিতা করার আগে আপনার নামও শুনিনি। কথা বলার আগে চিন্তা করে বলবেন। যদি নিজেকে অভিজ্ঞ মনে করেন, ত্যাগী মনে করেন, তা হলে ভাষাজ্ঞান রেখে কথা বলবেন। এই অবুঝ বালকটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিগত ১৬ জানুয়ারি বসুরহাট নির্বাচনে কাস্টিং ভোটের ৭৭ ভাগ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। এটি আপনাকে স্মরণ করে দিতে চাই।’

দলের নেতৃবৃন্দের উদ্দেশে কাদের মির্জা বলেন, আমাকে কথা বন্ধ করতে বলেন, তারা কীভাবে কথা বলেন, এই সাহস কোথায় পায়। তারা বলতে পারবে, আমি বলতে পারব না। আমি কি এ দেশের নাগরিক নই?

এ টি/ মঙ্গলবার 


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১