• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

ভালো নেই করোনায় কর্মহীন পরিবারের কয়েক কোটি মানুষ: জি এম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৮ আগস্ট, ২০২১

এনবি নিউজ : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, ‘ভালো নেই করোনায় কর্মহীন পরিবারের কয়েক কোটি মানুষ। তাই সরকারিভাবে পরিবারপ্রতি মাসে ১০ হাজার টাকা সহায়তা দেওয়া জরুরি হয়ে পড়েছে। অর্থ সংকটে দিশেহারা মানুষের হাহাকার কমাতে হবে।’

আজ রবিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জিএম কাদের এ দাবি জানান।

বিবৃতিতে কাদের বলেন, বিভিন্ন গবেষণা সংস্থার রিপোর্ট অনুযায়ী করোনাকালে নতুন করে প্রায় আড়াই কোটি মানুষের জীবনযাত্রা দারিদ্রসীমার নিচে নেমে গেছে। আগে থেকে আরও অন্তত সাড়ে তিন কোটি মানুষের বসবাস দারিদ্রসীমার নিচে।

জিএম কাদের বলেন, ‘যাদের টাকায় প্রায় সাড়ে ৬ লাখ কোটি টাকার বাজেট পাশ হয়েছে সংসদে, তাদের অবস্থা শোচনীয়। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত, পরিবারপ্রতি মাসে ১০ হাজার টাকা অর্থসহায়তা দিতে সরকারের প্রতি দাবি জানাচ্ছি।’

তিনি জানান, স্বচ্ছভাবে ২ কোটি পরিবারের মধ্যে এই অর্থ বণ্টন করলে দরিদ্র পরিবারগুলো উপকৃত হবে। এতে প্রতি মাসে দেশের খরচ হবে ২০ হাজার কোটি টাকা।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১