• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

সারা দেশের সকল রুটে লঞ্চ চলাচলের প্রস্তুতি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

এনবি নিউজ : লকডাউন শিথিল করে আগামীকাল বুধবার থেকে সারা দেশে শুরু হচ্ছে গণপরিবহন চলাচল। সরকারের এই ঘোষণার পর বরিশাল-ঢাকাসহ সারা দেশের সকল রুটে লঞ্চ-বাস চলাচলের প্রস্তুতি শুরু হয়েছে। বরিশাল নদী বন্দরে নোঙ্গর করা লঞ্চগুলো আজ ধোয়া-মোছা করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচলের প্রস্তুতি নিয়েছেন তারা। দীর্ঘদিন পর লকডাউন শিথিল করায় ঢাকামুখী যাত্রীদের চাপও রয়েছে অনেক। লঞ্চের কেবিনের আগাম টিকের চাহিদাও রয়েছে যাত্রীদের। ২০ দিন পর লঞ্চ চলাচল শুরুর খবরে খুশি নৌযান শ্রমিকরা।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা বলছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করতে হবে লঞ্চগুলোকে। ব্যতয় হলেই নেয়া হবে ব্যবস্থা।

করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনকালীন বরিশাল নদী বন্দরে নোঙ্গর করে রাখা ছিলো বিলাসবহুল ৯টি লঞ্চ। ঘাটে অলস থাকাবস্থায় লঞ্চগুলোতে ধুলো-ময়লা জমে যায়। সরকারের নির্দেশনা অনুযায়ী আগামীকাল থেকে লঞ্চগুলোতে যাত্রী পরিবহনের উপযোগী করে তোলা হয়েছে।

আজ নদী বন্দরে গিয়ে দেখা গেছে, নৌযান শ্রমিকরা ঝাড়ু দিয়ে ধোয়া-মোছা করে লঞ্চগুলোকে পরিস্কার-পরিচ্ছন্ন করছে। দীর্ঘদিন পর লঞ্চ চালুর খবরে উৎফুল্ল তারা। স্বাস্থ্যবিধি মেনেই লঞ্চ চলাচল করতে চান তারা।

লঞ্চগুলোর টিকেট কাউন্টারেও অনেক ভীড় দেখা গেছে। প্রতিটি লঞ্চের কেবিনের আগাম টিকেট বিক্রি প্রায় শেষ হয়ে গেছে।

বরিশাল-ঢাকা রুটের সুন্দরবন নেভিগেশনের কাউন্টার ম্যানেজার জাকির হোসেন বলেন, দীর্ঘদিন লকডাউন থাকায় মানুষজন অনেক প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারেনি। লকডাউন শিথিল করায় আটকে থাকা মানুষ গন্তব্যে যেতে লঞ্চের আগাম কেবিন টিকেট সংগ্রহ করেছেন। কেবিন টিক্রেট বিক্রি প্রায় শেষ হয়ে গেছে। যাত্রীদের কাছ থেকে লকডাউনের আগের ভাড়া নেয়া হচ্ছে বলে তিনি জানান।

বরিশাল বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন) মো. মোস্তাফিজুর রহমান বলেন, সরকারের নির্দেশনা মেনে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চালাতে হবে। লঞ্চগুলো ধারণ ক্ষমতার সম সংখ্যক যাত্রী পরিবহন করতে পারবে। সাধারণ সময়ের নির্ধারিত ভাড়ায় যাত্রীরা চলাচল করতে পারবেন বলে তিনি জানান।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০