• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

চিকিৎসক নিয়োগে ৪২ তম বিসিএসের ভাইভা পেছালো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

এনবি নিউজ : চিকিৎসক নিয়োগে ৪২ তম বিসিএসের (বিশেষ) স্থগিত ভাইভা আরও দুদিন পিছিয়েছে। আগামী ১২ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এই ভাইবা।

আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমেদ।

তিনি জানান, আগামী ১২ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন ১২টি বোর্ড গঠন করে ২০ জন করে প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে।

এর আগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই পরীক্ষা করোনাভাইরাস পরিস্থিতির কারণে একাধিকবার পেছায়। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আজ থেকে বিশেষ এই বিসিএসের ভাইভা আবার শুরু হওয়ার কথা ছিল। পরে সেটি দুদিন পিছিয়ে ১২ তারিখ করা হয়েছে।

করোনার সংক্রমণ বাড়ায় এর আগে গত ১৮ মে প্রথমবার ৪২তম বিসিএসের (বিশেষ) ভাইভা স্থগিত করা হয়। পরে আরেক নির্দেশে ৬ জুন থেকে আবার ভাইভা শুরু হওয়ার কথা ছিল। ১৩ জুলাই পর্যন্ত তা চলার কথা ছিল। কিন্তু ২২ জুন এই ভাইভা স্থগিত করা হয়। সর্বশেষ গত ৩ আগস্ট এক নোটিশে জানানো হয় ভাইভা ১০ আগস্ট থেকে শুরু হবে। পরে সেটা পিছিয়ে এখন ১২ আগস্ট করা হলো।

২ হাজার চিকিৎসক নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১