• শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

পরিস্থিতির উন্নতি না হলে আবারও লকডাউন : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

এনবি নিউজ : দেশের কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি না হয়ে যদি অবনতি হয় তাহলে আবারও বিধিনিষেধ জারি করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিককের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, জীবন-জীবিকার তাগিদে বিধিনিষেধ শিথিল করা হয়েছে।  তবে করোনা পরিস্থিতির আরও অবনতি ঘটলে আবারও লকডাউন দেওয়া হবে।

১১ আগস্ট থেকে লকডাউন তুলে নেওয়া হয়েছে।  অফিস-আদালত-ব্যাংকের পাশাপাশি দোকানপাট ও শপিংমল খুলে গেছে।  গণপরিবহণ অর্ধেক চলার বিধিনিষেধ ছিল।  সেটিও তুলে নেওয়া হয়েছে।

আগামী ১৯ আগস্ট থেকে রাস্তায় শতভাগ গণপরিবহন চলাচল করার অনুমতি দিয়েছে সরকার।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সড়ক, রেল ও নৌ পথে সব ধরনের গণপরিবহন চলাচল করতে পারবে।  পাশাপাশি পর্যটন, রিসোর্ট ও বিনোদন কেন্দ্রও শর্তসাপেক্ষে খুলে দেওয়া হয়েছে।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই মৃত্যু ও শনাক্ত বাড়ছে। সবশেষ তথ্য মতে, বুধবারও দেশে ২৩৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শনাক্ত হয়েছে ১০ হাজারের বেশি।  এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ হাজার ৩৯৮ জন।  এমতাবস্থায় আবারও লকডাউন দেওয়া হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০