• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

সেতুর পিলারে বারবার ধাক্কা ষড়যন্ত্র কি না, খতিয়ে দেখতে হবে : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

এনবি নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পদ্মা সেতুর পিলারে এ নিয়ে পাঁচবার ফেরির ধাক্কার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে তুচ্ছ কোনো ঘটনা বা নিছক কোনো দুর্ঘটনা অথবা চালকের অদক্ষতা বলে এড়িয়ে যাওয়া ভুল হবে। এখানে কোনো ষড়যন্ত্র আছে কি না, অন্তর্ঘাত আছে কি না, তা খতিয়ে দেখতে হবে।’

আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে পদ্মাসেতু পরিদর্শনে গিয়ে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘সেনাবাহিনীকে বলব এ বিষয়ে গভীরভাবে তদারকি করার জন্য দরকার। এখানে সর্ষের মধ্যে ভূত আছে কি না তাও খতিয়ে দেখতে হবে।’

তিনি বলেন, ‘পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এখনও এর পেছনে অনেক লোক লেগে আছে। দেশে বিদেশ থেকেও লেগে আছে। সর্ষের মধ্যে ভূত আছে কি না তা খতিয়ে দেখতে হবে। বারবার কেন ঘটছে ধাক্কার ঘটনা। সারা দেশের মানুষের অনুভূতিতে আঘাত আসে। সেতুটি গোটা জাতির সম্পদ। জাতীয়ভাবে মানুষ আহত হচ্ছে। এভাবে কেন বারবার পদ্মাসেতুতে আঘাত লাগছে, এর জন্য আজ শুক্রবার সন্ধ্যায় সভা হবে।’

‘পদ্মাসেতু আগামী বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। এ পর্যন্ত মূল সেতুর বাস্তব অগ্রগতি ৯৪ দশমিক ২৫ শতাংশ, আর্থিক অগ্রগতি ৯০ দশমিক ১৮ শতাংশ। সেতুর সার্বিক অগ্রগতি ৮৭ দশমিক ২৫ শতাংশ। আগামী বছর জুনের মধ্যে যান চলাচলের জন্য উন্মুক্ত হবে সেতু।’

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০