• রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের

অ্যাডিশনাল ডিআইজি পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে রদবদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১

এনবি নিউজঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে যে, পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

উক্ত বিজ্ঞপ্তিতে জানা যায়, মো. আবদুল কুদ্দুছ আমিনকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের ভাইস রেক্টর, মহা. আশরাফুজ্জামানকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, মো. মাহবুবুর রহমানকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টার কলেজে, মো. আলমগীর আলমকে সিআইডিতে, তানভীর হায়দার চৌধুরীকে সিআইডিতে, মো. মনির হোসেনকে পুলিশ সদর দপ্তরে, মিজানুর রহমানকে হাইওয়ে পুলিশে, জয়দেব কুমার ভদ্রকে রাজশাহী রেঞ্জে, সালমা বেগমকে অ্যান্টি টেরোরিজম ইউনিটে (এটিইউ), শামীমা বেগমকে ডিএমপিতে, মো. মজিদ আলীকে আরএমপিতে বদলি করা হয়েছে।

এছাড়াও মো. শফিকুল ইসলামকে নৌ পুলিশে, এসএম মোস্তাক আহমেদ খানকে পুলিশ সদর দপ্তরে, মো. বরকতুল্লাহ খানকে গাজীপুর মহানগর পুলিশে (জিএমপি), সারোয়ার মোর্শেদ শামীমকে পুলিশ সদর দপ্তরে, আবু রায়হান মুহাম্মদ সালেহকে ডিএমপিতে, মো. শামসুল আলমকে সিএমপিতে, মো. নজরুল ইসলামকে খুলনা রেঞ্জে, মোহাম্মদ আবদুল্লা হীল বাকীকে পুলিশ সদর দপ্তরে, মো. জামিল হাসানকে ্যাবে, সানা শামীমুর রহমানকে সিএমপিতে, মো. আতিকুর রহমানকে পুলিশ সদর দপ্তরে, মো. মাসুদুর রহমানকে পুলিশ সদর দপ্তরে, মো. মাহবুবুর রহমানকে ঢাকা রেঞ্জে, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে ডিএমপিতে, মো. ওয়ালিদ হোসেনকে রংপুর রেঞ্জে, মিয়া মাসুদ করিমকে পুলিশ সদর দপ্তরে, মো. মেহেদুল করিমকে আরএমপিতে, মো. গিয়াস উদ্দিন আহমেদকে সিলেট রেঞ্জে, নওরোজ হাসান তালুকদারকে রাজশাহী পুলিশ একাডেমি সারদায় এবং মোহাম্মদ এনামুল হককে বিএমপিতে বদলি করা হয়েছে।

এ টি/ বুধবার


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১