• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

১৪ আগস্টকে ‘দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস’ ঘোষণা মোদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৪ আগস্ট, ২০২১

এনবি ডেস্ক : ভারতের স্বাধীনতা দিবসের আগের দিনকে নয়া এক দিবস হিসেবে ঘোষণা করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বিষয়ে আজ এক টুইট করে মোদি লেখেন, ‘দেশভাগের বেদনা ভোলা যায় না। কয়েক লাখ ভাই-বোন এই সময় নিজেদের ঘর ছাড়া হয়েছিলেন। অনেকেই নিজেদের জীবন হারিয়েছিলেন অযাচিত ঘৃণার কারণে। আমাদের দেশের সেই নাগরিকদের লড়াইকে স্মরণ করে এবার থেকে ১৪ আগস্টকে ‌দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস হিসেবে চিহ্নিত হবে।’

তিনি আরও লেখেন, ‘#PartitionHorrorsRemembranceDay যেন আমাদের সেসব স্মৃতি মনে রাখতে সাহায্য করে এবং সামাজিক বিভাজন, বিভেদ দূর করে ঐক্য, সামাজিক সম্প্রীতি এবং মানুষের ক্ষমতায়নের মনোভাবকে আরও শক্তিশালী করতে সাহায্য করে।’

এদিকে স্বাধীনতা দিবসের ৭৫ বছর উপলক্ষে তেরঙ্গা যাত্রা করার পরিকল্পনা করেছে বিজেপি। রাজ্যে বিজেপির যুবমোর্চা তিনদিন ধরে এই তেরঙ্গা যাত্রা করবে বলে জানা গেছে। ১৫, ১৬ ও ১৭ আগস্ট তেরঙ্গা যাত্রা করবে তারা। বিজেপি সূত্রে খবর, সারা রাজ্যে ৭৫ কিলোমিটার তেরঙ্গা যাত্রা হবে। অন্যদিকে, আবার ১৭ আগস্ট থেকে শহিদ সম্মান যাত্রা কর্মসূচি পালন করবে বিজেপি। বিশ্লেষকদের মত, স্বাধীনতা দিবস উপলক্ষে তেরঙ্গা যাত্রার মধ্যে দিয়ে দেশপ্রেমের আবেগকে হাতিয়ার করে জনসংযোগ বাড়াতে চায়ছে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১