• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে ওয়ার্কার্স পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৪ আগস্ট, ২০২১

এনবি নিউজ : বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন  ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

শনিবার (১৪ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির দুই নেতা বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকচক্র স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে সপরিবারে হত্যা করেছিল। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নিমর্ম হত্যকাণ্ড ছিল একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।’

বিবৃতিতে বলা হয়, এই নারকীয় হত্যাকাণ্ডের মধ্য দিয়ে প্রতিক্রীয়াশীল চক্র বাংলাদেশকে অসাম্প্রদায়িক চরিত্রের রাষ্ট্রব্যবস্থা অর্জনে বাধাগ্রস্ত করতে পেরেছিল। দীর্ঘ সময় পর হলেও বঙ্গবন্ধুর হত্যার বিচার এবং তার প্রকাশ্য খুনিদের অনেকের বিচারে রায় কার্যকর হয়েছে।

মেনন ও বাদশা বলেন, ‘এই হত্যার ষড়ন্ত্রের সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক মহল জড়িত, যারা এখনও নেপথ্যে রয়েছে। ওই হত্যাযজ্ঞে জড়িত প্রত্যক্ষ আসামিদের বিচার হলেও এর নেপথ্যে থাকা জাতীয় ও আন্তর্জাতিক পরিকল্পনাকারী (মাস্টারমাইন্ড) ষড়যন্ত্রকারী প্রকৃত অপরাধীদের এখনও চিহ্নিত করা হয়নি। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের সরকারি দলিলপত্রে যা প্রকাশ পেয়েছিল, তাতে মার্কিন সাম্রাজ্যবাদের এই ষড়যন্ত্রে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়।’

বিবৃতিতে তারা বঙ্গবন্ধু হত্যার সঙ্গে যুক্ত নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার জন্য একটি জাতীয় তদন্ত কমিশন গঠন করে ১৫ আগস্টের প্রকৃত ষড়যন্ত্রকারী অপরাধীদের চিহ্নিত করা এবং তাদের বিচারের আওতায় আনার দাবি জানান।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০