• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বিএনপি দেশনেত্রীর জন্মদিন ছয়টি, এ বড় তামাশা: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৪ আগস্ট, ২০২১

এনবি নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বিএনপি যাকে দেশনেত্রী বলে তার (খালেদা জিয়া) জন্মদিন ছয়টি, এ বড় তামাশা ছাড়া আর কিছুই নয়। আজ শনিবার জাতীয় শোকদিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এসময় সেতুমন্ত্রী বিএনপি মহাসচিবের কাছে জানতে চান- আপনারা কর্মসূচি পরিবর্তন করেছেন কিন্তু খালেদা জিয়ার ভুয়া জন্মদিনের কর্মসূচিতো রয়েই গেল? এর শেষ কোথায় তাও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চান তিনি।

পৃথিবীর রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুরতম হত্যাকাণ্ড ১৫ আগস্ট উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রক্তাক্ত বিশ্বাসঘাতকতায় কালিমালিপ্ত অধ্যায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট। আওয়ামী লীগ উদার গণতন্ত্র এবং রাজনীতিতে বিশ্বাসী বলে এত রক্তঘাতের পরেও এদেশে আপনারা রাজনীতি করার সুযোগ পাচ্ছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শরফুদ্দীন আহমেদের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। এছাড়াও বিএসএমএমইউতে বক্তব্য রাখেন স্বাশিপের সভাপতি ডা. ইকবাল আর্সেনাল, সাধারণ সম্পাদক ডা. এমএ আজিজ, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক  ডা. রোকেয়া সুলতানা।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১