• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

বিমানে উঠতে আফগানদের হুড়োহুড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৬ আগস্ট, ২০২১

ভিডিওটি আজ সোমবারের। আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের। ২০ বছর পর আবারও শহরটির দখল নিয়েছে তালেবান। এ নিয়ে চরম আতঙ্কে রয়েছেন শহরটির বাসিন্দারা। তালেবানের উপস্থিতি কাবুলবাসীর অনেকের জন্য যে মোটেও সুখকর নয়, ভিডিওটি থেকে তা বোঝা যায়।

এনডিটিভির খবরে ওই ভিডিওর বরাত দিয়ে জানানো হয়, তালেবান কাবুল দখলের পর থেকেই জনস্রোত দেখা গেছে কাবুল বিমানবন্দরে। দেশ ছাড়তে যেকোনো উপায়ে একটি উড়োজাহাজে উঠতে মরিয়া হয়ে পড়েছেন শহরের বাসিন্দারা। লোকজনের চাপ সামলাতে সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা মার্কিন সেনারা আজ ফাঁকা গুলি চালিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। কাবুল বিমানবন্দরে অবস্থান করা এক ব্যক্তি বলেন, ‘আমি এখানে খুব ভয়ের মধ্যে রয়েছি। তাঁরা (মার্কিন সেনা) অনেক ফাঁকা গুলি চালিয়েছে।’

চারদিক থেকে ঘিরে ফেলার পর গতকালই কাবুলে ঢুকে পড়ে তালেবান যোদ্ধারা। এর পরপরই প্রেসিডেন্ট আশরাফ গনি আফগানিস্তান ত্যাগ করে তাজিকিস্তানের উদ্দেশে রওনা দেন। একপর্যায়ে দেশটির প্রেসিডেনশিয়াল প্যালেসের নিয়ন্ত্রণ নেয় তালেবান বাহিনী।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১