• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

শিরোনাম:
নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুনিয়ার আত্মহত্যার প্ররোচনা মামলার চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদীর নারাজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

এনবি নিউজ : তরুণী মোসারাত জাহান (মুনিয়া) আত্মহত্যার প্ররোচনার মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়ে দাখিল করা প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দাখিল করেছেন বাদিনী মুনিয়ার বড় বোন নুসরাত জাহান। নারাজিতে পুলিশ মামলাটি সঠিকভাবে তদন্ত না করে প্রভাবিত হয়ে ‌‘অভিযোগ প্রমাণিত হয় নাই মর্মে আসামিকে অব্যাহতির আবেদন করেছেন’ মর্মে উল্লেখ করে মামলা অন্য তদন্ত সংস্থা দিয়ে তদন্ত করার আবেদন করেন।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী ওই নারাজির উপর শুনানি গ্রহণ করে পরে আদেশ দিবেন মর্মে জানিয়েছেন। এর আগে গত ১৯ জুলাই আদালতে ওই ‘ফাইনাল রিপোর্ট’ দাখিল করে পুলিশ। ওই প্রতিবেদনে মুনিয়ার আত্মহত্যায় বসুন্ধরার এমডি সায়েমে সোবহান আনভীরের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি মর্মে বলা হয়েছে।

এর আগে গত ২৬ এপ্রিল সন্ধ্যার পর গুলশান-২-এর একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান (মুনিয়া) নামের এক তরুণীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই তরুণীর বোন নুসরাত জাহান বাদী হয়ে গুলশান থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহানকে আসামি করেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০