• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

করোনার দ্বিতীয় ডোজের টিকা নিলেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

এনবি নিউজ : করোনাভাইরাস থেকে সুরক্ষায় টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।  মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে গিয়ে এই ডোজ দেন বিএনপিপ্রধান।

বুধবার বিকালে গুলশানের বাসা ফিরোজা থেকে ছোট ভাই শামীম এস্কান্দারের গাড়িতে করে তিনি হাসপাতালে যান।  এই টিকাকেন্দ্র থেকেই গত ১৯ জুলাই মডার্নার তৈরি কোভিড-১৯ টিকার প্রথম ডোজ টিকা নেন সাবেক এই প্রধানমন্ত্রী।

৭৫ বছর বয়সী খালেদা জিয়া সেদিন গাড়ি থেকে নামেননি। অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শে তাকে গাড়িতে এসে টিকা দিয়ে যান স্বাস্থ্যকর্মীরা।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন জানান, আজকে (বুধবার) ম্যাডামের মডার্নার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার নির্ধারিত দিন। সেজন্য উনাকে মহাখালী নিয়ে যাওয়া হয়।

খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এজেডএম জাহিদ হোসেনসহ অন্য চিকিৎসকরা দুপুরে গুলশানের বাসা ফিরোজায় আসেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১