• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

সাবেক অর্থমন্ত্রী মুহিত করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

এনবি নিউজ : করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত।

গতকাল বুধবার রাত ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বনানীর বাসায় ফিরেন তিনি। তখন বাসায় তাকে স্বাগত জানায় তার দুই নাতনী সোফিয়া ও মারশিয়া। বাসায় ফিরে নাতনীদের সঙ্গেই সময় কাটাচ্ছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন আবুল মাল আবদুল মুহিতের পুত্রবধূ মানতাসা আহমদ। তিনি বলেন, সাবেক অর্থমন্ত্রী এখন অনেকটাই সুস্থ, তবে কিছুটা দুর্বলতা রয়েছে।

এর আগে গত সোমবার আবুল মাল আবদুল মুহিতের নমুনা পরীক্ষার ফল করোনা নেগেটিভ আসে। গত ২৭ জুলাই সাবেক অর্থমন্ত্রীর দেহে করোনা শনাক্ত হয়। ২৯ জুলাই তাকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০