• শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

দেশ একজন নিবেদিতপ্রাণ ও খ্যাতিমান আলেমকে হারাল: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

এনবি নিউজ : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ইন্তেকাল করেছেন। দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও হেফাজতে ইসলামের আমিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার বিএনপি সাংগঠনিক সম্পাদক ও দলটির কেন্দ্রীয় দপ্তরের চলতি দায়িত্বে সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত শোকবার্তায় ফখরুল বলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দ্বীনি আলেম ও হেফাজতে ইসলামের আমির মরহুম জুনায়েদ বাবুনগরী বাংলাদেশে ইসলামী জ্ঞান চর্চা এবং ইসলামের প্রচার, প্রসার ও মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন।

শোকবার্তায় তিনি বলেন, খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও পন্ডিত হিসেবে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। তিনি ন্যায় ও ইনসাফের পক্ষে সবসময় সোচ্চার ছিলেন। তার ইন্তেকালে একজন দৃঢ়চেতা ও সাহসী মানুষের নেতৃত্ব থেকে জাতি বঞ্চিত হলো।

বিএনপি মহাসচিব আরও বলেন, দেশের স্বনামধন্য ইসলামী চিন্তাবিদ বাবুনগরীর মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ ও খ্যাতিমান আলেমকে হারাল, যার অভাব সহজে পূরণ হওয়ার নয়। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গ, গুণগ্রাহী, ভক্ত ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১