• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

গত ২৪ ঘণ্টায় ২৭০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

এনবি নিউজ : আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

চলতি বছরে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেলেন ৩১ জন। এর মধ্যে জুলাই মাসে ১২ জন ও আগস্টে ১৯ জন মারা গেলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২৭০ জনের মধ্যে ৩০ জন ঢাকার বাইরে এবং বাকি ২৪০ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ২৫১ জনে। তাদের মধ্যে ৪১৬ জন ঢাকার বাইরে বিভিন্ন জেলায় আক্রান্ত হন।

শুধু আগস্টে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫৯৩ জনে। এর আগে, জুলাই মাসে ২ হাজার ২৮৬ জন, জুনে ২৭২ ও মে-তে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১৪৫ জন এবং ঢাকার বাইরে ৯৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১